• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দৃষ্টি নেও, প্রেম দাও:কবি শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মুহাম্মদ সুরুজ আলী ঢাকা
আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

দৃষ্টি নেও, প্রেম দাও
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

অভিনব তোমার দুটি চোখ,
আমি দরজার ঐপার হতে দেখতাম,
যতক্ষণ না সূর্য তোমার ঘরের
জানালা অব্দি পৌঁছতো।
গোটা সকাল চেয়ে চেয়ে কাটতো।
তুমি থাকতে আমারি সমস্ত জুড়ে,
সন্তুষ্টি দরজায় ছিলো
তোমার দখল দখল শব্দ আর প্রেম।
আমার দাবি ছিলো,
তোমার দুটি আঁখি অব্দি।
কি এমন প্রেম সৃষ্টি হতো তোমার চোখে?
আমার কর্ম আর নিজের অস্তিত্ব ভুলে যেতাম,
তোমার চোখে চড়তো আমার চোখ।
যদি তুমি পার,
এক কদম এক কদম করে সামনে এসো,
আমার তীক্ষ্ণ চেয়ে থাকার
সবটুকু সাধ মিটিয়ে দাও।
তোমার যে আঁখি দৃষ্টি মেলে,
সেই আঁখিতে প্রেমের দরজা খুলো
আমার দৃষ্টি নেও
আর তোমার প্রেম দাও।
বিডিনিউজইউটুয়েন্টিফোরডটকম/১৫মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ