• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

সাইফুল ইসলাম ব্যুরোচীফ( বাংলাদেশ) সিলেট
আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

সিলেটে সেনাবাহিনীর উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর সিলেট।
বুধবার ১৭ মার্চ সকাল সাড়ে ৭ টায় ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তর ও এরিয়া সদর দপ্তরে সিলেট এবং জালালাবাদ সেনানিবাসে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে তারা দিনের কর্মসূচি শুরু করে। র‍্যালিতে জাতির পিতার ছবি এবং গুরুত্বপূর্ণ বাণী সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার, জালালাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারি সহ ইউনিট সমূহের অফিসার,জেসিও,ও অন্যান্য পদবির সেনাসদস্যবৃন্দ।
দিবসটি উপলক্ষে সুসজ্জিত করা হয় দুটি সেনানিবাসের প্রতিটি প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ সব স্থাপনা। মসজিদে আয়োজন করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া জাতির পিতার স্মৃতি স্মরণে আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।দিবসটি উপলক্ষে সেনানিবাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার উপর চিত্রাঙ্কন, রচনা,আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ ইউরোপ/১৭ মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ