• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জেলা প্রশাসনের

এন আলম আজাদ (বাংলাদেশ) কক্সবাজার
আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

কক্সবাজারে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জেলা প্রশাসনের

কক্সবাজার জেলা প্রশাসন সূর্যোদয়ের শুরুতেই ৩১বার তোপধ্বনি এবং ১০১ জন পথ শিশুদের কেক কেটে খাইয়ে দিয়ে ভিন্ন আঙ্গিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করেছে।এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদিয়ে গৃহিত নানা কর্মসূচির শুভ সুচনা করা হয়। সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন শুরু হয়।সব কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাস্ক পরেই বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।পর্যটন মোটেল শৈবালে জেলা প্রশাসন আহুত এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির পেশার ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্হিতিতে কর্মসূচি আরো প্রাণবন্ত হয়ে উঠে।জেলা প্রশাসনের এ কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তা ছাড়াও রাজনীতিবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েকজন বঙ্গবন্ধুর আত্নজীবনীর স্মৃতিচারণ করেন।দুপুরে পথশিশুদের মধ্যাহ্ন ভোজ দেয়া হয় এবং বিকেলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।এদিকে জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসন সপ্তাহব্যাপি নানা কর্মসূচিও গ্রহণ করেছেন।
বিডিনিউজ ইউরোপ/১৮মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ