• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইতালী আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : বুধবার, ১৭ মার্চ, ২০২১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ইতালী আওয়ামী লীগের আলোচনা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালী আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

করোনাভাইরাস প্রাদুরভাবের মধ্যে সল্প সংখ্যক মুজিব আদর্শের নেতৃবৃন্দের নিয়ে ১৭ই মার্চ বুধবার স্হানীয় একটি হলরুম আয়োজিত সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, কৃতিত্ব, গুণাবলী ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্মসাধারণ সম্পাদক সোয়েব দেওয়ানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সহ সভাপতি মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, তথ্য ও গবেষনা সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, সম্মানিত সদস্য আব্দুর রশিদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো সাধারণ সম্পাদক রনি আহমেদ, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, মুজিবুর মৃধা, মুক্তার হাওলাদার সহআরো অনেকেই।

সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মুজিব পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুর রহমান মসজিদের খতিব হাফিজ মাওলানা ইসরাফিল।

বিডিনিউজ ইউরোপ /১৮ মার্চ/ জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ