• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শিকারিদের বেপরোয়া বিচরণে চলনবিলের পাখিদের জীবন যাত্রা চরম হুমকীর মুখে

নাটোর প্রতিনিধি ( চলনবিল)
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

শিকারিদের বেপরোয়া বিচরণে চলনবিলের পাখিদের জীবন যাত্রা চরম হুমকীর মুখে

বাংলাদেশের প্রসিদ্ধতম জলাশয় ও জীববৈচিত্র্য অন্যতম বিচরণ ক্ষেত্রে
সিংড়ার চলনবিলের প্রায় পাঁচ কিলোমিটার কাদাপানি মাড়িয়ে অর্ধশত পাখি শিকারের ফাঁদ উদ্ধার করেছেন পরিবেশকর্মীরা। শিকারিদের বেপরোয়া বিচরণের কারণে চলনবিলের বিশাল পাখপাখালির বিচরণে বিশাল প্রভাব পড়ছে।হুমকির মুখে রয়েছে পাখিদের জীবন যাত্রা। এরই ধারাবাহিকতায় গত ৮ ই নভেম্বর
উদ্ধার করা হয়েছে জবাই করা চারটি হুটটিটিসহ বিভিন্ন প্রজাতির ২০টি পাখি। শনিবার সিংড়া উপজেলার মুষ্টিগর ও সারদানগর মাঠে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালান স্থানীয় পরিবেশকর্মীরা। এ সময় চলনবিলের মুষ্টিগর গ্রামের খুরশেদ আলীর বাড়ি থেকে চারটি জবাই করা হুটটিটি ও একই গ্রামের টুকু মিয়ার বাড়ি থেকে খাঁচায় বন্দি দুটি বক উদ্ধার করেন পরিবেশকর্মীরা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুষ্টিগর ও সারদানগর বিল থেকে পাখি শিকারের অর্ধশত ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় শিকারিদের কাছ থেকে আরও ১৪টি পাখি উদ্ধার করা হয়। পাখিগুলো সিংড়ার ইউএনও নাসরিন বানু ও এলাকাবাসীর সহযোগিতায় অবমুক্ত করা হয়। জবাই করা পাখিগুলো মাটিচাপা দেওয়া হয়।
অভিযানে অংশ নেন কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, পরিবেশকর্মী হাসান ইমাম, সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ।
সূত্র -সমকাল

বিডিনিউজ ইউরোপ /৯ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ