• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামকরণ

নয়ন ফকির (ফরিদপুর) সদর
আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

ফরিদপুর মেডিকেল কলেজের (ফমেক) নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নামকরণ করা হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকীতে ফমেকের ২৯তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বুধবার নতুন নামফলক উদ্বোধন করেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান।

এসময় আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বলেন, বঙ্গবন্ধু আমাদের এই মাটির সন্তান। আমরা তাঁর কাছে চির ঋণি। এই মেডিকেল কলেজের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ করায় এই ঋণের বোঝা কিছুটা লাঘব হলো।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান জানান, ফমেকের একাডেমিক কাউন্সিলের সভার সম্মতিতে গত ১৮ ফ্রেব্রুয়ারী এ সংক্রান্ত একটি সুপারিশ পত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। এরপর গত ১০ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান স্বাক্ষরিত অনুমোদন পত্র গত ১০ মার্চ তাদের হাতে পৌছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সেনাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সামসুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, বিএমএ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. জাহাঙ্গির চৌধুরী টিটো প্রমুখ।

এর আগে ২৯ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে নতুন নামকৃত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের নামফলক উম্মোচন করা হয়।
বিডিনিউজ ইউরোপ/১৯মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ