হাতীবান্ধায় ট্রেন-ট্রলির সংঘর্ষে আহত ২
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দিঘীরহাট এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেন ও ট্রলির সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিঙ্গিমারী ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, ট্রলি নিয়ে ওই রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে সিঙ্গিমারী ইউনিয়নের মোক্তারপাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আশিকুর রহমান ও ধুবনী গ্রামের মকু শেখের ছেলে হামিদুল। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষে হামিদুলের ২ পায়ের গিরা ও এক হাতের কব্জি পড়ে যায় এবং আশিকুর মাথায় প্রচণ্ড আঘাত পান। দুজনকেই উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতাল, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডিনিউজ ইউরোপ/২০মার্চ/জ ইসলাম