তুমি ঘুরলেই সরু পথ
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
এই যে আকাশ,নীচের প্রান্তরে উড়ছে পাখি,
এই যে তুমি, মাটির উপরে হাঁটছো তুমি।
এই যে ভিতরের হৃদয়,দেখার মতন শূন্য,
ছায়াচিত্র তার কোমলতার প্রেমে পূর্ণ।
এই যে থলথলে আঁধার, সূর্যের আলো,
চারদিকে সবুজ গাছ, দেখো কত ভালো।
এই দৃশ্য তুমি দেখে ছিলে একদিন,
যেখানে নদী ছিল,পাখির উড়া ছিল,
আমি অব্দি তোমার বিকেল ছিল।
একদিন তোমার পিছনে উড়তো বলাকা,
সম্মুখে ছুটতো হাজারও টিয়া,ময়না।
একদিন তোমার পাশে আমার হাত ছিল,
পরশ মাখা একজোড়া চোখ ছিল,
চোখ গুলো দেখলে তুমি ভাবতে
কেবলি তোমার থেকে স্নান করে উঠলো,
ভাবছো ঘাট নেই,
স্নান করা মতন জল নেই
অথচ তোমাতে স্নান করা শেষ,
আমাকে ভাবছো এক উন্মাদ।
পিছনেই তুমি ঘুরলে সরু পথ,
অনেক বছর আগে যেখানে যৌবন শুকাতে
অথচ আজ তোমার হাত এইখানে ছুঁইতে চাচ্ছে না।
তোমার চিন্তার ভাজে চিন্তা খেলা করছে
অথচ গোধূলি তোমার আঙ্গিনায়।
বিডিনিউজ ইউরোপ/২০মার্চ/জ ইসলাম