জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
১৭মার্চ, বুধবার দুপুরে নগরীর নজরুল একাডেমী মিলনায়তনে জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মো. মাহফুজুল কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি এটিএম বদরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদ ও ছাত্র পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ। এসময় বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি এলাকায় ছাত্র পরিষদের নেতৃত্বে গণ-অধিকার আদায়ের আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বৃহত্তর জৈন্তিয়ার সর্বত্র গ্যাস সংযোগ, প্রাকৃতিক সম্পদের ওপর জৈন্তিয়ার জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পর্যটনকেন্দ্রগুলোর সাথে সিলেট শহরের রেল সংযোগ, পিয়াইন নদী খনন প্রকল্প বাস্তবায়ন, রাস্তা-ঘাট ও শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নয়ন এবং সাম্প্রতিক সময়ের প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনা করেন তারা। আগামীতে ব্যাপক গণ-অধিকার আদায়ের আন্দোলন গড়ে তোলার জন্য বৃহত্তর জৈন্তিয়াজুড়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন তারা।
বিডিনিউজইউরোপ/২১মার্চ/জ ইসলাম