• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মৌলিক গান প্রকাশিত

নাসিম আহমেদ রিয়াদ, নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : রবিবার, ২১ মার্চ, ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষে লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মৌলিক গান প্রকাশিত

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবিসংবাদিত এই নেতা শোষিত, বঞ্চিত, নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির ইতিহাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এই মহান নেতার জন্ম না হলে এই অঞ্চলের মানুষের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন ছিল অসম্ভব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ২০২১ সালের ১৭ই মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার গান প্রকাশিত হয়েছে।

গত ২০২০ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৭ই মার্চ’র শতবর্ষে শততম গান গায় লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা।

লূপর্ণা মূৎসূর্দ্দী লোপার মুজিব শতবর্ষ উপলক্ষে নতুন মৌলিক গান তার নিজস্ব ইউটিউব চ্যানেল Luparna Mutsuddi থেকে রিলিজ করা হয়েছে গত ১৭ই মার্চ, ২০২১ইং রাত ১২ঃ০১ মিনিটে।

গানের গীতিকার তাপস আচার্য, সুরকার আর কে জুয়েল চক্রবর্তী। গানটি কাপ্তাইয়ের বিভিন্ন লোকেশন থেকে ভিডিও ধারণ করা হয়েছে।

ইতোমধ্যেই গানটি বেশ সাড়া ফেলেছে সঙ্গীতাঙ্গনে। শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা।
বিডিনিউজ ইউরোপ/২১ মার্চ /জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ