• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালী প্রবাসীদের জন্য অনলাইন ড্রাইভিং স্কুলে ব্যাপক সাফল্য

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি
আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১

ইতালী প্রবাসীদের জন্য অনলাইন ড্রাইভিং স্কুলে ব্যাপক সাফল্য

টিএমএম বাংলা পাতেন্তা নামটা এখন ইতালী প্রবাসীদের সকলের কাছে ব্যাপকভাবে পরিচিত। মাত্র বছরখানেক আগে ইমিগ্রেশন বিশেষজ্ঞ মোস্তাফিজুর রহমান বাংলা ভাষায় ইতালীয়ান ড্রাইভিং লাইসেন্স এর অনলাইন ক্লাস শুরু করেন। এরপরেই প্রবাসীদের মধ্যে কোর্সটি মূলত দিনের পর দিন ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠে প্রবাসীদের মধ্যে।

প্রায় শতাধিক অনলাইন কোর্সে অংশগ্রহনকারীগন ইতিমধ্যে শুধুমাত্র এই কোর্সে অংশ নিয়ে থিউরী পরীক্ষায় পাশ করেছেন। তাদের এই সাফল্য জানাতে সম্প্রতি রোমে সীমিত আকারে আয়োজন করা হয় বর্ষপূর্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে কয়েক ডজন শিক্ষার্থী তাদের পাস করার প্রমান নিয়ে এই আনন্দমূখর আয়োজনে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা পাতেন্তা কোর্সের উদ্ভাবক মোস্তাফিজুর রহমান বলেন আমাদের উদেশ্য হলো প্রবাসীদের হাতে হাতে অন্যান্য ডকুমেন্টস এর মতো ড্রাইভিং লাইসেন্স থাকুক। সহজভাবে অনলাইন কোর্স এবং এ্যাপসের মাধ্যমে এই প্রশিক্ষনকে তিনি সকলের জন্য উন্মুক্ত করে দিতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাতেন্তা কোর্সের প্রধান আয়োজক আহসানুল হক পিয়াল যার রাতের ফ্রি অনলাইন ক্লাস ব্যাপকভাবে প্রশংশিত। এছাড়া আরো উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক রানা ইসলাম এবং শুধুমাত্র মেয়েদের জন্য বিশেষ কোর্সের আয়োজক তথা প্রশিক্ষক শান্তা সরকার।

বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২২মার্চ/জইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ