• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান শ্যামলের উদ্যোগে মাস্ক বিতরণ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান শ্যামলের উদ্যোগে মাস্ক বিতরণ

‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করেছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উক্ত ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ করেছেন তিনি। এ কার্যক্রমে সাথে ছিলেন গড্ডিমারী বিট পুলিশিং এর এসআই শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ, সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে চেয়ারম্যান অধ্যক্ষ শ্যামল সিদ্দিক বলেন, সম্প্রতি সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। তাই করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ মোকাবিলায় সরকারী নির্দেশনা মোতাবেক জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৫মার্চ/জ ইসলাম


আরো বিভন্ন ধরণের নিউজ