• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে পৌরসভা ও ইউপি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

ঝালকাঠিতে পৌরসভা ও ইউপি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টন।

ঝালকাঠি জেলায় ৩১ ইউনিয়ন ও ঝালকাঠি পৌরসভার নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থিতের মধ্যে প্রতীক বন্টন করা হয়েছে। পৌরসভায় ৩ জন মেয়র প্রাথর্ী, ১৬ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৩ জন সাধারন কাউন্সিলর সহ ৫২ জনকে প্রতীক দেয়া হয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নের নির্বাচনের প্রাথর্ীদের সংস্লিষ্ট ১৬ রিটানিং অফিসারগন প্রতীক বন্টন করেছেন। বৃহস্পতিবার বেলা ১২টার পর এদের প্রতীক বন্টন করা হয়। জেলার ৩১টি ইউনিয়নের নির্বাচনে ১০২ জন চেয়ারম্যান প্রার্থী ৩০৮ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ১০২১জন সাধারন সদস্য প্রার্থীদের মধ্যে প্রতীক দেয়া হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ খান, নলছিটি উপজেলায় নাচনমহল ইউনিয়নে সিরাজুল ইসলাম এবং রাজাপুর উপজেলায় গালুয়া ইউনিয়নে গোলাম কিবরিয়া পারভেজ এই ৩ চেয়ারম্যান পদে একক প্রার্থী হয়েছেন। এছাড়া ঝালকাঠি পৌরসভার ২নং ৪ও ৫নং ওয়ার্ডে একক প্রার্থী হিসেবে হাফিজ আল মাহামুদ, তরুন কর্মকার ও কামাল শরীফ একক প্রাথী হয়েছেন।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৫মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ