ঝালকাঠিতে নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত
ঝালকাঠি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বদ্ধি প্রার্থীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার সকাল ১১টায় ঝালকাঠির শিল্পকলাএকাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে এই সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সী, জেলা আনসার এ্যাডজুয়েন্ট উজ্জল কুমার দাস বিশেষ অতিথি ছিলেন।অন্যদের মধ্যে উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজ বক্তব্য রাখেন। সভায় ইভিএম এর ব্যবহারের উপরের সংক্ষিপ্ত ধারনা দেয়া হয়। আগামী ১১ এপ্রিল ঝালকাঠি পৌরসভার নির্বাচনে ইভিএম ব্যবহার করে ভোট গ্রহন করা হবে এবং একই দিন অনুষ্ঠিত ৩১ টি ইউপি নিবার্চনে ৫ টি ইউনিয়নে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/২৫মার্চ/জই