• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জরুরী সহায়তা প্রদান

পূর্তগাল থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লিসবনের বাংলাদেশ কমিউনিটির শতাধিক প্রবাসীদেরকে পর্তুগালের করোনা মহামারি কারনে চলমান জরুরি অবস্থা ও লকডাউন এবং আসন্ন পবিত্র রমজান উপলক্ষে খাদ্য,ঔষধ,মাস্ক ও স্যানিটাইজার প্রদান করা হয়।রবিবার স্থানীয় সময় ৩:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামিক সেন্টার লিসবনে (লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদ) পূর্বে রেজিষ্ট্রেশন কৃত প্রায় শতাধিক প্রবাসীদের মাঝে চাল,তৈল, আটা,দুধ,চিনি,চিড়া,সেমাই,মশুরের ডাল, বিস্কুট,পাস্তা,ঔষধ,মাস্ক ও স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর একটি করে বান্ডেল প্রদান করা হয়।

পর্তুগালের স্থানীয় সামাজিক ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান গুলবেনকিন ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতা এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান (পিবিএফ) এর উদ্যোগে এই জরুরি সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রানা তাসলিম উদ্দিন,সহ-সভাপতি শাহিন সাইদ, সাধারন সম্পাদক মোরশেদ কমল,সহ সম্পাদক হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক ফৌজিয়া তালুকদার,মহিলা সম্পাদিকা নাইমা ইসলাম বীথি। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন,নিশান,ফেরদৌস, তারেক,জিয়াউর রহমান প্রমুখ।

জরুরি সহযোগিতা ও উপহার সামগ্রী বিতরণ নিয়ে রানা তাসলিম উদ্দিন বলেন, পর্তুগালে করোনা পরিস্থিতিতে চলমান জরুরি অবস্থা ও দীর্ঘদিন থেকে লকডাউনের ফলে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা বানিজ্য ও কর্মহীন হয়ে পড়ায় অনেকে প্রবাসী আর্থিক দুরবস্থা ও মানবেতর জীবনযাপন করছে। তাই আমরা মনে করি এই সমাজের ভিত্তবান,উদ্যোক্তা এবং এখানকার বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকে সমস্যাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ