• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে মৌসুমের প্রথম ঝড় সহ শিলাবৃষ্টি

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি:
আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

হবিগঞ্জের শায়েস্থাগঞ্জে মৌসুমের প্রথম ঝড় সহ শিলাবৃষ্টি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চৈত্র মাসের প্রথম তীব্র ঝড়সহ শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টা থেকে শুরু হয় প্রবল ধমকা হাওয়া। এর কিছুক্ষণ পরেই প্রবল ঝড় শুরু হলে, শুরু হয় শিলা বৃষ্টি। প্রায় এক ঘন্টার ঝড়বৃষ্টির মাঝে দশ মিনিটের মতো শিলাবৃষ্টি হয়। এতে শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে।

এদিকে শিলাবৃষ্টিজনিত কারণে ফসলের বেশ ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন কৃষকরা। এই মৌসুমে শিলা বৃষ্টিতে আমের মুকুলেরও ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ঝড় ও শিলা বৃষ্টিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা অনুমান করা যায়নি।

কৃষকরা জানান- এ মৌসুমে শুধু বৃষ্টিপাত হলে ফসলী জমির জন্য বেশ উপকার হত। আর কিছুদিনের মধ্যেই কৃষি জমিতে ধান গজাবে। কিন্তু শিলাবৃষ্টির কারণে অনেক ধান গাছের আগা ভেঙ্গে গিয়েছে। এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তারা।

এ বিষয়ে হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ‘শিলা বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতি হয় নি। তারপরও যদি কোন কৃষকের ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করব।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৩০মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ