• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক দেবব্রত রায় দিপন জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

সতীর্থদের ভালোবাসায় সিক্ত হলেন দিপন

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক দেবব্রত রায় দিপন জন্মদিনে সতীর্থদের ভালোবাসায় সিক্ত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টায় তাঁর ৪৫তম জন্মদিন উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন দেবব্রত রায় দিপন, ক্লাবের কার্যকরী পরিষদ সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সদস্য এম এ ওয়াহীদ চৌধুরী, মোশারফ হোসেন সুজাত, সাংবাদিক রায়হান আহমদ, মোশারফ হোসেন, মো: শামসুল আলম আখাঞ্জি প্রমুখ।
সভাপতির বক্তব্যে মুহিত চৌধুরী বলেন,দেবব্রত রায় দিপন একজন পরিশ্রমী ও সাহসী সাংবাদিক। তিনি তার পেশার প্রতি আস্থাশীল। তিনি যা ভাবেন যা সত্য মনে করেন তা নির্দ্বিধায় প্রকাশ করেন।
দেবব্রত রায় দিপন তার বক্তব্যে বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব আজ আমাকে যে সম্মান দিয়েছে সে জন্য আমি কৃতজ্ঞ। আমি সকলের দোয়া এবং সহযোগিতায় সত্য ও সুন্দরের পথে এগিয়ে যেতে চাই।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ