• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

বাধঁন রায় ঝালকাঠি ( বরিশাল)
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

ঝালকাঠিতে তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ

ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম জাকির হুসাইন, ঝালকাঠি প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা। সমাবেশে ‘গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সরকারের বিভিন্ন সেক্টরে অর্জিত সাফল্য সমূহ বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়।
বিডিনিউজ ইউরোপ/৯ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ