• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউরোপ সহ আরো ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

ইউরোপ সহ আরো ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও কোভিড-১৯ এর নতুন ভার্সন সহ আক্রান্তের হার ব্যাপক উর্ধ্ব গতি লক্ষ্যনীয় হওয়ায় বাংলাদেশ সরকার বর্তমান করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সব দেশ থেকে এবং আরও ১২টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত বুধবার ৩১ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার মধ্যে ইউরোপিয় ইউনিয়নের দেশগুলো ছাড়াও রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি,পেরু,উরুগুয়ে, এছাড়াও এশিয়ার দেশ বাহরাইন, , জর্ডান, কুয়েত, লেবানন, কাতার সহ
দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক ।

৩ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে বহাল থাকবে ১৮ এপ্রিল পর্যন্ত।পরবর্তী পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করবে বলে জানান।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস সদস্য গ্রুপ ক্যাপ্টেন এম জিয়া উল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রবেশের সময় ও বিমানবন্দরে পৌঁছানোর পর অবশ্যই পিসিআরভিত্তিক কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। ফ্লাইট বহির্গমনের ৭২ ঘণ্টার মধ্যে এই টেস্ট সম্পন্ন হতে হবে।

বাংলাদেশের সকল নাগরিকদের আন্তরিকতার সাথে প্রচারিত সকল সিদ্ধান্ত মেনে চলার পরামর্শ দিয়েছেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ