হাতীবান্ধা ফটোগ্রাফিক সোসাইটি কনটেস্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রিপোর্টার্স ক্লাব হাতীবান্ধার আয়োজনে ফেসবুক গ্রুপ ‘হাতীবান্ধা ফটোগ্রাফিক সোসাইটির’ ফটোগ্রাফি কনটেস্ট-২০২১ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (০১ এপ্রিল) রাতে উপজেলার এল নিউজ অনলাইন অফিসে বিজয়ীদের মাঝে গ্রুপের এডমিন শাহিনুর ইসলাম প্রান্ত’র সভাপতিত্বে পুরস্কার তুলে দেয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসাইন সুমন ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা।
ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ীরা হলেন, প্রথম হয়েছেন আদিল আহনাফ, দ্বিতীয় হয়েছেন এম এইচ আবির, তৃতীয় হয়েছেন মাহামুদ হোসাইন সওদাগর জ্বীম।

এ সময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি নজরুল ইমলাম, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আসাদ হোসেন রিফাত, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, গ্রুপের মডারেটর নোমান, মডারেটর জাহিদ হাসান প্রমূখ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২এপ্রিল/জই