ছাত্র ফেডারেশনের সাবেক নেতা ফারুক ইমনের জামিন মঞ্জুর
ফারুক ইমনের জামিন মঞ্জুর করেছেন টাঙ্গাইল জেলা আদালত। আজ ৬ এপ্রিল বিকেলে বিশেষ আদালতে জামিন মঞ্জুর করা হয় এবং সন্ধ্যায় ইমন আদালত থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

২০১৪ সালের ৪ ফেব্রুয়ারিতে মতিহার থানা পুলিশ কর্তৃক দায়েরকৃত একটি মামলার কারণে ৭ বছর পর গতকাল ৫ এপ্রিল টাঙ্গাইল কালিহাতীর বাড়ি থেকে রাত ১১ টায় কালিহাতী থানা পুলিশ ইমনকে তুলে নিয়ে যায়।
২০১৪ সালে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আন্দোলনকারী ছাত্রনেতৃবৃন্দ, সাংস্কৃতিককর্মী, কয়েকটি বিভাগেরসহ ২০ জনের অধিক শিক্ষার্থীর নামে ২ মামলা দায়ের করেছিল রাজশাহীর মতিহার থানা পুলিশ। যার একটি মামলা নিষ্পত্তি হয়েছে। আরো একটি মামলা এখনো চলমান। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকার ফলে হাজিরা দিতে না পারায় ওয়ারেন্ট জারি করে ফারুক ইমনকে গ্রেফতার করা হয়।
ফারুক ইমন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই