• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেটে টুলপ্লাজার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতাঃ স্হান পরিবর্তনের দাবি এলাকাবাসীর

সাইফুল ইসলাম ব্যুরোচীফ সিলেট বাংলাদেশ
আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

সিলেটে টুলপ্লাজার কাজ বন্ধ করে দিলেন ক্ষুব্ধ জনতাঃ স্হান পরিবর্তনের দাবি এলাকাবাসীর

:সিলেট এয়ারপোর্টের বাইপাসে বঙ্গবন্ধু মহাসড়কে সদ্য স্থাপিত টুলপ্লাজার কাজ ক্ষুব্ধ জনতার বাঁধার মুখে বন্ধ করে দেয়া হয়েছে। আজ দুপুরে খাদিমনগর ইউনিয়নের মোরব্বি ও যুব সমাজ একাজ বন্ধ করে স্থানান্তরের জোর দাবী জানিয়েছেন।

এসময় ক্ষুব্ধ জনতা একবাক্যে টুলপ্লাজার স্হান পরিবর্তনের অনুরোধ জানিয়ে সড়ক কর্তৃপক্ষকে সদরের শেষ সীমান্তে সালুটিকর ব্রীজে স্থানান্তরের আহবান জানান।

বাইপাস রোডে টুলপ্লাজা স্হাপন করা হলে এতে চরম জনদুর্ভোগ পোহাতে হবে এই এলাকার আপামর জনসাধারণকে বলেন এলাকাবাসী।অভিযোগ করে এলাকাবাসী আরো বলেন,এমন স্হানে টুলপ্লাজা বসানো হচ্ছে যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

সেগুলো হচ্ছে- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ক্যাডেট কলেজ, পর্যটন মোটেল, ভিআইপি রোড, ফাইভ-স্টার হোটেল, ফরেস্ট্রি সায়েন্স ট্যাকনোলজী ইসস্টিইউট, জাতীয় বাঁশ উদ্যান, সিলেট ক্লাব লি:, বিনোদন কেন্দ্র এডভেঞ্চার ওয়ার্ড পার্ক, সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়, এয়াপোর্ট উচ্চ বিদ্যালয়, নির্মাণাধীন চত্বর, এয়ারপোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়শালা বাজার, ফরিদাবাদ মাদরাসা, কাকুয়ারপাড় বাজার ও অভিজাত আবাসিক এলাকাসমূহ।

এইসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের আশপাশ এলাকার স্থানীয় মানুষ অসংখ্যবার এইসকল প্রতিষ্ঠান ও শহরে যাতায়াত করে থাকেন। তাই বর্তমান নির্ধারিত স্থানে টুলবক্স (টুলপ্লাজা) বসালে চরম জনদুর্ভোগ সৃষ্টি হবে এমন আশংকায় গত ২৭শে মার্চ স্হানীয় সাহেবের বাজাারে এক মতবিনিময় সভা করেন।

সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (৪ এপ্রিল) পরাষ্ট্রমন্ত্রী, সিলেট জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগ ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

স্মারকলিপি প্রদানের পরও এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নেওয়ায় দুপুরে স্থানীয় জনতা আপত্তির স্থানে গিয়ে টুলপ্লাজাটি স্থাপনের কাজ বন্ধ করে দেন। এসময় এলাকার সর্বস্তরের জনগণ জোড় হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ অবস্থায় স্থানীয়দের দুর্ভোগ থেকে বাঁচাতে সিলেট-১ আসনের জনপ্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেনের সদয় দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ