• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধির পিতার মৃত্যু,বিভিন্ন মহলের শোক

পিরোজপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধির পিতার মৃত্যু,বিভিন্ন মহলের শোক

সময় সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়ার পিতা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ খান (৭২) মঙ্গলবার (০৬ এপ্রিল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ঐ দিন সকাল সোয়া ৯ টায় পৌরসভার শিকারপুরের তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তার জৈষ্ঠ্য পুত্র সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মো. মুনিরুল ইসলাম নাছিম, পিরোজপুর রিপোটার্স ইউনিটির (পিআরইউ) সভাপতি এসএম পারভেজ ,উদিচির জেলা সভাপতি সাংবাদিক মো. খালিদ হোসেন আবু প্রমুখ।
তাকে আজ আছর নামাজ বাদে নিজ বাড়ির আঙ্গিনায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে তথ্য দেয়া হয়েছে।
এদিকে সময় সময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়ার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও ইউরো বাংলা টাইমসের এডিটর-ইন-চিফ মাহবুবুর রহমান,জার্মান-বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর সিনিয়র রিপোর্টার এবং ION TV এর বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল, গ্রিক বাংলা প্রেস ক্লাবের সভাপতি ও বিডি নিউজ ইইউ এর সম্পাদক এবং প্রকাশক মোঃ জহিরুল ইসলাম ।
সবাই মরহুমের রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
বিডিনিউজইউরোপটুয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ