• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা :এসপি মো. হাসানুজ্জামান

এন আলম আজাদ ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা :এসপি মো. হাসানুজ্জামান

সম্প্রতি হেফাজত ইসলামের নৈরাজ্যে দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে নানা ধরণের উস্কানিমূলক স্ট্যাটাস জুড়ে দিয়ে মন্তব্য করা হয়েছে।এ নিয়ে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা ও পৌর ৭ নং ওয়ার্ডের ঘটনা নিয়ে আমিনুল ইসলাম ও রবিউল নামের ২টি পৃথক পৃথক আইডি থেকে পুলিশ কর্মকর্তাদের জড়িয়ে নানা মন্তব্য গুলো ভাইরাল হলে তা দৃষ্টিগোচর হয় কক্সবাজার জেলা পুলিশের।বিষয়টি খোলাসা করতে ৬ এপ্রিল সন্ধ্যায় জেলা পুলিশ- সুপার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সস্মেলন করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।এতে তিনি জানান, পুলিশ জনগণের বন্ধু তারা মানব সেবায় নিয়োজিত। মানুষের জানমালের নিরাপত্তায় দিনরাত কাজ করছে পুলিশ।হেফাজত ইসলামের যুগ্ন সম্পাদক মামুনুল হকের ইসু নিয়ে মহেশখালী ও শহরের পাহাড়তলীর জৈনক জাফর আলম ও তার বসতভিটায় হামলাকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি পুলিশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়।পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিভিন্ন নামে—বেনামে আইডি থেকে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো ব্যক্তিদেরকে সনাক্ত করে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা পুলিশের এই উধ্বর্তন কর্মকর্তা।

তিনি আরও বলেন, কক্সবাজারে অতীতে পুলিশের নানা কার্যক্রম নিয়ে কিছু মানুষের মাঝে অসন্তোষ থাকতে পারে। কিন্তু বর্তমানে জেলা পুলিশ অতীতের সকল কালিমা দুরে রেখে কাজ করছে।কেউ আইনের বাইরে নয়।পুলিশ প্রতিনিয়ত দুবৃর্ত্তদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এবং এতে বর্তমান জেলা পুলিশ অনেক সফলতাও দেখিয়েছে।যা সাংবাদিক ভাইয়েরা তাদের গণমাধ্যমের মধ্যে এসব ফলো করে প্রচার করছে। ফেইসবুকে নামে—বেনামে উস্কানিমূলক পোস্টধারীদের চিহ্নিত করা হচ্ছে।তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু কাজ চলছে এবং ইতিমধ্যে কয়েকজনকে আইনের আওতায়ও আনা হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, মহেশখালীতে হেফাজতের তান্ডবে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় কোন নিরাপরাধ মানুষকে অন্তভুর্ক্ত করা হলে তদন্ত সাপেক্ষে তাদের নাম বাদ দেয়া হবে। তবে মহেশখালীতে ঐ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ রবি নামে একটি আইডি থেকে মহেশখালীর ওসি মোহাম্মদ আবদুল হাইয়ের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেয়া হয়। অতিউৎসাহী এমন পোস্টটি মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা নয় বলেও দাবি করেন তিনি।

অপরদিকে পাহাড়তলীতে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে হত্যার হুমকী ও তার বাড়িতে হামলা করেছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। এ বিষয়ে তিনি জানান, হেফাজতের নাশকতাকারী, বিএনপি—জামায়াতের লোকজন এই হামলা ও হুমকীর সাথে জড়িত মর্মে জাফর আলম মামলা করতে আসেন থানায়। ওসি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন জৈনক জাফর আলমকে। কিন্তু আমিনুল ইসলাম নামের একটি আইডি থেকে জনৈক জাফর আলমের পক্ষ নিয়ে সদর মডেল থানার (ভারপ্রাপ্ত)কর্মকর্তা শেখ মনিরুল গিয়াসকে জড়িয়ে মিথ্যা কিছু তথ্য দিয়ে ঐ ব্যক্তির পক্ষে একটি স্ট্যাটাস দেয়া হয়। এই স্ট্যাটাসে সদর থানার ওসিকে নিয়ে মিথ্যাচার করা হয়েছে। তবে জনৈক ওই ব্যক্তি এই স্ট্যাটাস সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন পুলিশ সুপার হাসানুজ্জানকে।তবে আমরা ওই আমিনুল ইসলামের আইডিটিও খতিয়ে দেখছি।

পুলিশ সুপার বলেন, পুলিশের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি সিন্ডিকেট করে নানা অনৈতিক সুবিধা নিচ্ছে। এই সিন্ডিকেটে সাংবাদিক নামধারী কিছু ব্যক্তিও রয়েছে। যারা সাংবাদিকতা পেশাকে কলুষিত করছে। তাই তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আর পুলিশের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষ থেকে স্বার্থ হাসিলের ফায়দা করলে অভিযোগ পেলে তড়িৎ ব্যবস্থা হবে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস সহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ