• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অথচ আমি না প্রেমিক:শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

অথচ আমি না প্রেমিক,
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

প্রেম,তুমি দাঁড়িয়েছিলে ঐ লাল ঘষা দলানে সরু সরণিতে,
সাক্ষাৎ পেয়েও জড়িয়ে নিতে পারিনি,
কথা ভেসে গেলো,কথার কন্ঠস্বরে,
হৃদয় ডুবে গেল,হৃদয়ের জলে
অথচ অফুরন্ত বেলা তোমার পায়ে চুমু খেয়ে ছিল শতবার,
পাখি উড়ছে আঁকাবাঁকা রাস্তার চিপা আকাশে,
যে দেখছে,তাঁর চোখ খুঁজে বের করো,
অথচ আমি না প্রেমিক হয়ে
যুগল চোখে তাকিয়ে আছি,
তুমি চোখের ভাষা খুঁজছো,
খুঁজতে খুঁজতে নারিন্দার আঁকাবাঁকা রাস্তার উড়ন্ত পাখির স্বপ্ন বুঁনছো।
যে পাখি উড়ে যাচ্ছে, উড়ে তো যেতই
মনে না করি দিলেও স্বপ্ন যে বুঁনছে,
সেটা সে বুঁনবেই,
অথচ আমি না প্রেমিক হয়ে তোমার পাশেই দাঁড়িয়েই আছি,
তোমার সমস্ত কথা গিলে গিলে খাচ্ছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ