• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে চুনারুঘাটে আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : বুধবার, ৭ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে চুনারুঘাটে আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর এলাকায় পানছড়ি আশ্রয়ন প্রকল্পে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ১০টি ঘর।
বুধবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। চোখের পলকেই জ্বলে যায় একে একে ১০ টি ঘর।


খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে আমরা ধারণা করছি। ১০ টি পরিবারের ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক সহায়তা তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের হাতে ২ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা তুলে দেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মিল্টন চন্দ্র পাল।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ