• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

২৪ঘন্টায় সিলেটে করোনায় মৃত্যু ০১:আক্রান্ত ১৯৫

সাইফুল ইসলাম ব্যুরো চীফ সিলেট
আপডেট : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

২৪ঘন্টায় সিলেটে করোনায় মৃত্যু ০১:আক্রান্ত ১৯৫

করোনার মহামারিতে সিলেট বিভাগের মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৯৫ জন। যার মধ্যে ১৬৩ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৯ জন।

শনিবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৯৫ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৬৩ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের আরও ২৫ জন রয়েছেন।

নতুন এই ১৯৫ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৯ জন। এরমধ্যে সিলেট জেলার ৪৬ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৬৯৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৫০৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭২১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩৩ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ২ জন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ