• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে দুই ডাকাত নিহত

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট : রবিবার, ১১ এপ্রিল, ২০২১

হবিগঞ্জের লাখাইয়ে গণধোলাইয়ে দুই ডাকাত নিহত

হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে দুই ডাকাতকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এ সময় উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়।
সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গুনিপুর গ্রামের জালাল মিয়ার বাড়িতে সংবদ্ধ ৫ জনের একটি ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতির টের পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দুইজনকে আটক করে। আটককৃতরা হলো মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০) এবং আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আটকের পর উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বেশ কিছুদিন থেকে ডাকাতদের উপদ্রুব বেড়ে গেছে, আমরা প্রায়শই গ্রামের মানুষ মিলে পাহারা দেই, যাতে আমাদের ঘরবাড়ি নিরাপদ থাকে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। আমরা একজনের পরিচয় পেয়েছি এবং আরেকজনের পরিচয় সংগ্রহ করার চেষ্টা করছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ