পানছড়িতে নানান আয়োজনে পালিত হল বৈসাবি ২০২১
সকলের মঙ্গল কামনায় ও সুখ-শান্তি সমৃদ্ধি লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হল পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহে প্রধান উৎসব বৈসু-সাংগ্রাই-বিঝু (বৈসাবি) ২০২১।
আজ সোমবার, ১২ এপ্রিল ২০২১ সকাল ৮ টায় লোগাঙ বাউড়ো পাড়া মাঠ থেকে এক শোভাযাত্রা বের হয়ে লোগাঙ ব্রীজসংলগ্ন নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখান থেকে ফিরে বাউড়ো পাাড়া মাঠে এসে মূলপর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
ত্রিপুরা জাতিসত্তার গরিয়া নৃত্য, সাঁনতাল জাতিসত্তার নৃত্য, চাঙমাদের গেঙলী গীত পরিবেশন, নারী ও পুরুষের বলী খেলাসহ নানান অনুষ্ঠান আয়োজন করেছেন পানছড়ি উপজেলা বৈসাবি উদযাপন কমিটি।
এবছর বৈসু-সাংগ্রাই-বিঝু উৎসবে পানছড়ির স্লোগান ছিল- “জাতীয় ঐতিহ্য সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসুন”! “ঐতিহ্যবাহী মহান উৎসব বৈসাবি এর চেতনায় আন্তঃ জাতিগত ঐক্য-সংহতি সৌভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে এবং সকলের মঙ্গল সুখ-শান্তি সমৃদ্ধি লক্ষ্যে।”
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩এপ্রিল/জই