• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানিতে ভূয়া সাংবাদিকদের উৎপাতে অতিষ্ঠ সর্বস্তরের প্রবাসীরা

জার্মান থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

জার্মানিতে ভূয়া সাংবাদিকদের উৎপাতে অতিষ্ঠ সর্বস্তরের প্রবাসীরা

মধ্য ইউরোপের দেশ জার্মানিতে আজকাল ভূঁইফোড় ও হলুদ সাংবাদিক নামের কিছু সাংঘাতিক অসৎ ব্যাক্তিদের দৌরাত্ম্যে প্রতারণার শিকার সর্বস্তরের প্রবাসীরা। অথচ এইসব নামধারী ব্যাক্তিরা মহৎ কর্ম সাংবাদিকতার দন্ত্যস এর অর্থই বোঝে না। এমনকি মাতৃভাষা বাংলায় কোন কলাম বা আর্টিকেল লেখাতো দূরের কথা সাংবাদিকতার বুনিয়াদী প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাও এসব ব্যাক্তিদের নাই। অনিবন্ধিত অনলাইন নির্ভর কিছু মাধ্যমে এইসব দূরাচাররা সেসব প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখিয়ে প্রবাসীদের প্রতারণার ফাঁদে ফেলে যাচ্ছে দিনের পর দিন।
জার্মানিতে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা এইসব সাংবাদিক নামধারী ব্যাক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগের তীর ছুড়লেও ধোয়া তুলসী পাতার ভাণ ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এসব ব্যাক্তিরা অর্থের বিনিময়ে সাংবাদিকতার মত মহান পেশাকে কলুষিত করে যাচ্ছে প্রতিনিয়ত। সবচেয়ে দূর্ভাগ্যজনক বিষয় এরা প্রায়ই ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করতেও পিছপা হচ্ছে না। এতে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে প্রবাসীসহ দেশ ও দেশের সাধারণ নাগরিকদের।
শুধু তাই নয় সাংবাদিক নয় এমন ব্যক্তিদেরও নামকাওয়াস্তে প্রেসক্লাবের সদস্য বানিয়ে অবৈধভাবে অর্থও হাতিয়ে নিচ্ছে এই অসৎ চক্রটি।
এই বিষয়ে মের্কেল সরকার ও উচ্চ আদালতের অনুমোদন প্রাপ্ত প্রথমবারের মত প্রতিষ্ঠিত “জার্মান-বাংলা প্রেসে ক্লাব এ ফাউ” বেশ সজাগ দৃষ্টি রাখছে। ঐ সব ব্যক্তিদের অনৈতিক কর্মকান্ডে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে “জার্মান-বাংলা প্রেসে ক্লাব এ. ফাউ”।
তবে সবার আগে করোনার এই ভয়াবহ মহামারীতে প্রবাসীসহ দেশ ও দেশের সকল মানুষের প্রতি বিনীত অনুরোধ আপনারা সকলেই করোনার সকল বিধিনিয়ম মেনে চলুন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ