• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার করায়২ ট্রলার ও ৪ মাঝিকে জরিমানা

সাব্বির আলম বাবু ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

গতকাল লকডাউন অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের দায়ে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে ২টি ট্রলারসহ ৪ মাঝিকে আটক করেছে নৌ-থানা পুলিশ। লক্ষ্মীপুর হতে ট্রলার দুটিতে ৪০০ যাত্রী বোঝাই করে ইলিশা ঘাটের দিকে আসছিলো। এসময় মাঝ নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাঝিরা হলেন লক্ষ্মীপুরের বাসিন্দা হারুন ব্যাপারী, আবুল কালাম, সালাউদ্দিন ও মেহেন্দীগঞ্জের মোশারেফ।

পূর্ব ইলিশা সদর নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল জানান, ভোর থেকেই মেঘনা নদীতে নৌ-পুলিশ টহল দিচ্ছিল। সকালে লক্ষ্মীপুর থেকে দুটি ট্রলারে প্রায় ২’শ করে ৪’শ যাত্রী নিয়ে ভোলার ইলিশার দিকে আসছিলো। মাঝ নদীতে নৌ-পুলিশ তাদের আটক করে। পরে যাত্রীদের ঘাটে নামিয়ে দেয়া হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়ার পাশাপাশি জব্দকৃত ট্রলার দুটি নিলামে বিক্রির পক্রিয়া চলছে বলেও জানান ওসি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ