• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আর্মেনিয়ার পার্বত্য অঞ্চলের দ্বিতীয় সর্ববৃহৎ শহর ‘সুশা’র পুনরায় নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান

রেজাউল করিম তুহিন আন্তর্জাতিক ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতেও আর্মেনিয়া ও আজারবাইজানদের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ।
বিশেষজ্ঞদের মতে আর্মেনীয়দের দখলদারত্বের হাত থেকে দীর্ঘদিন পর হলেও আজারীদের নিয়াজ্য হারানো ভূমি ফেরত পেতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
আর্মেনিয়ার দখল থেকে পার্বত্য অঞ্চলের দ্বিতীয় সর্ববৃহৎ শহর ‘সুশা’র পুনরায় নিয়ন্ত্রণ নিলো আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নিশ্চিত করেন এ খবর।

বেশ কিছুদিন ধরেই, শহরটি ঘিরে চলছে বিবদমান পক্ষগুলোর লড়াই। গোলাবারুদ ছোড়ার পাশাপাশি অব্যাহত ছিলো মিসাইল হামলা। মুসলিম রাষ্ট্রটির সাম্প্রতিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছে মিত্র তুরস্ক। গেলো সেপ্টেম্বর থেকে বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে চলছে দু’দেশের লড়াই। তাতে কমপক্ষে ৫ হাজারের মতো মানুষের মৃত্যুর দাবি পর্যবেক্ষক সংস্থাগুলোর। আন্তর্জাতিকভাবে এটি আজারবাইজানের মালিকানাধীন হলেও অবৈধভাবে দখলদারিত্ব ধরে রেখেছে আর্মেনিয়া।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, সুশা পুনর্দখলের মাধ্যমে দখলকৃত বাদবাকি অঞ্চলও শিগগিরই মুক্ত হবে- এমনটাই বিশ্বাস। তুরস্ক এবং আমার পক্ষ থেকে আজেরীয় ভাইদের অভিনন্দন। প্রেসিডেন্ট ইলহামকেও শুভেচ্ছা জানাই।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেছেন দীর্ঘ অপেক্ষার পর হলেও আজারীদের হারিয়ে যাওয়া ভূ-খণ্ড ফিরিয়ে পাওয়ার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ আজারবাইজানে পরিনত হচ্ছে বলে আশা করছি।

বিডিনিউজ ইউরোপ/১০ নভেম্বর/বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ