• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : থানায় অভিযোগ

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

বোয়ালমারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা : থানায় অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ এপ্রিল) এ ঘটনায় শিশুটির মা বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়ার ৮ বছরের এক শিশু শুক্রবার (১৬ এপ্রিল) বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করছিল।

এ সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে ঘাড়ে করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের একটি বাগানে নিয়ে জীবননাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা তীব্র হলে শিশুটি কান্নাকাটি করে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে।

এরপর শিশুটিকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার গভীর রাতে শিশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার দুপুরে ওই শিশুটির মা বোয়ালমারী থানায় মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে এসেছিল।

ধর্ষণচেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক কাজী রিপন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ