• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে মিরপুরে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

বাঁশখালীতে শ্রমিক হত্যার প্রতিবাদে মিরপুরে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত ৫ জন শ্রমিক হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে আজ (সোমবার) বেলা সাড়ে ১১ টায় মিরপুর-১২ বাসস্ট্যান্ডে বাংলাদেশ ছাত্র ফেডারেশন মিরপুর শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। শ্রমিক-জনতার ওপর পুলিশ ও সরকারের নিপীড়ন বন্ধ করতে হবে। নিহতদের পরিবারকে একজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের চিকিৎসা সেবা ও ক্ষতিপূরণ দিতে হবে। শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। শ্রমিকদের নামে উদ্দেশ্যমূলকভাবে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরো বলেন, বাঁশখালীসহ সারাদেশে এস আলম গ্রুপের জনবিরোধী সকল প্রকল্প ও তৎপরতা বন্ধ করতে হবে। পরিবেশ বিধ্বংসী কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য পরিবেশবান্ধব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে হবে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মিরপুর শাখার সংগঠক মোহাম্মদ শাকিল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, রাব্বি হাসান, ইমরান হোসেন, খাদিজা আক্তার সুমি, নুরুন্নাহার, আহমেদ সোহাগ প্রমুখ।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/১৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ