বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সঙ্গে শীর্ষ নেতাদের তৃতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শায়রুল বলেন, ‘আজ (১৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ৩য় দিনের মতো উপদেষ্টা কাউন্সিলের ১৩ জন সদস্য যোগ দিয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।’
সভায় দেশের বিরাজমান রাজনৈতিক, মহামারি কোভিড-১৯ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা হয়েছে।
দীর্ঘ সময় পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শীর্ষ নেতৃত্বের মধ্যে চাঙ্গাভাব পরিলক্ষিত করা যাচ্ছে ।সাম্প্রতিক সময়ে বিভিন্ন সেক্টরে দফায় দফায় বৈঠক তারই প্রমাণ পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিএনপি’র গরানা বুদ্ধিজীবীরা
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, কামরুল মুনির, বোরহান উদ্দিন, আফরোজা খান রিতা, আবদুস সালাম, আলহাজ্ব মোহাম্মদ শাহজাদা মিয়া, এস.এম. ফজলুল হক, লে. কর্নেল (অব.) এম.এ. লতিফ খান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, কবি আবদুল হাই শিকদার, খন্দকার মোক্তাদির হোসেন, আবদুল মান্নান তালুকদার, আবদুল হাই অংশ নেন।
সভা পরিচালনা করেন বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই