• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নাভালনির স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের উদ্বেগ, হাসপাতালে ভর্তি

স্বপন ভূঁইয়া বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নাভালনির স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের উদ্বেগ, হাসপাতালে ভর্তি
রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে অবশেষে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে, তার অবস্থা সন্তোষজনক। প্রায় ২০ দিন ধরে অনসনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তার চিকিত্সক জানিয়েছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। এরপর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, নাভালনির কিছু হলে রাশিয়াকে শাস্তি পেতে হবে।

ইউরোপীয় ইউনিয়নও কড়া ভাষায় রাশিয়াকে হুঁশিয়ারি দেয়। গতকাল সোমবার নাভালনিকে একটি কারা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি মস্কো থেকে ১শ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভ পেনাল কলোনিতে আছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গতকাল আলোচনা করেছেন। -সিএনএন ও রয়টার্স

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ