• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের সলিড দরজা জব্দ,আটক ৩

মোতাব্বির হোসেন কাজল,হবিগঞ্জ প্রতিনিধিঃ
আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে চোরাই কাঠের সলিড দরজা জব্দ,আটক ৩
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মেহগনি কাঠের চোরাই সলিড দরজাসহ তিনজনকে আটক করেছে বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ি।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় ঢাকা – সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের গংগানগরে চেকপোস্টে শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের নেতৃত্ব শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী, মোঃ জাকির হোসেন,ইসহাকআলীসহ এক অভিযান চালান ।
এ সময় অবৈধ ভাবে পরিবহন কালে পিকআপ ভর্তি ( ঢাকা মেট্রো ন- ১৬-৭০৮৪ ) মেহগনি গাছের প্রায় ৪০ টি সলিড দরজাসহ তিন জনকে আটক করা হয়।
আটকরা হলো নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মোঃ আজিম (৩৫) একই গ্রামের বাবুল হোসেনের ছেলে সোহেল হোসেন (২৪) ও একই গ্রামের শেখ বাতনের ছেলে জাকির হোসেন জয় (৩১)।
শায়েস্তাগঞ্জ বনজদ্রব্য পরীক্ষন ফাড়ির সহকারী কর্মকর্তা মোঃ আহমদ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত সলিড দরজা গুলি মেহগনি গাছের ।
যার বাজার মুল্য প্রায় দুইলাখ টাকা। চোরাই দরজা গুলি ঢাকা থেকে চোরাই পথে সুনামগঞ্জ যাচ্ছিল। এর সাথে জড়িত ৩ জন কে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ