চরভদ্রাসন থানার ওসি কর্তৃক বীরঙ্গনা চারুবালাকে ফলঝুঁড়ি শুভেচ্ছা উপহার
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে অসুস্থ্য বীরঙ্গনা চারুবালা (৬৭)কে দেখতে গিয়ে ফলঝুঁড়ি শুভেচ্ছা উপহার দিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন। বীরঙ্গনা চারুবালা ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের পদ্মা নদীর অপর পাড়ে দুর্গম চরাঞ্চলে রমেশ বালার ডাঙ্গীতে তার নিজ কুটিরে বসবাস করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার এসআই ফিরোজ আলী মোল্যা ও এসআই আওলাদ হোসেন প্রমূখ।
ফলঝুঁড়ি দেখে বীরঙ্গনা চারুবালা চোখের অশ্রু ছেড়ে দিয়ে, তার সাথে ঘটে যাওয়া দীর্ঘ ৫০ বছর পূর্বে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হায়েনাদের তান্ডব লীলার কথা বলেন। বলেন তার স্বামী চন্দ্র চরণ বিশ্বাসকে গুলি করে হত্যা ও তার কোলে থাকা শিশু কন্যা পার্বতী (২) কে নির্যাতন করে মেরে ফেলার কথা। বীরঙ্গনা চারুবালা (৬৭) এর পরিবারের উপর ঘটে যাওয়া সেই বিভিষিকাময় দিনগুলি মনে রেখে পায়ে হেঁটে ও ঘোড়ার গাড়ীতে বহু কষ্ট করে পুলিশ অফিসাররা তাকে দেখতে গিয়েছেন বলে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীরঙ্গনা চারুবালা বলেন, জাতি আমাকে ভুলে যায় নাই, এর চেয়ে বড় কিছু আমার আর চাওয়ার নাই।
এ সময় বীরঙ্গনার কুটিরে গিয়ে দেখা যায়, স্বাধীনতা যুদ্ধে সবকিছু হারিয়ে উক্ত গ্রামের পদ্মা নদী থেকে প্রায় ৫কি.মি. দুরত্বে দুর্গম বালুচর ও ফসলী মাঠের মাঠী জমির মধ্যে আপন ভাই সিদ্ধিচরণ সরকারের বসতী। তিনি ভাইয়ের আশ্রয়ে বসতভিটের উত্তর পাশে ছোনবন ও পাটখড়ি দিয়ে গড়া জরাজীর্ণ পুরাতন একটি ভাঙাচুরা কুটিরে বসবাস করে আসছেন। বীরঙ্গনা চারুবালার বসতি দেখে মনে হয়, কুটিরতো নয়, যেন হাঁস-মুরগী পালনের খোয়ার। উক্ত বীরঙ্গনা জানান, স্বাধীনতা পরবর্তি এ যাবতকাল কেউ তার খবর নেয় নাই। গত কয়েক মাস আগে জেলা শহর ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি নামক একটি সংগঠন হয়েছে। উক্ত সংগঠনের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে নির্যাতিত ও শহীদ পরিবার হিসেবে খুজে বের করে সম্প্রতি তাকে নগদ ৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন এবং উর্দ্ধতন কর্মকর্তাদের কাছে তাদের পরিচয় তুলে ধরছেন।
উক্ত অসহায় বীরঙ্গনা ওসিকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে আরও বলেন, এখনো স্থানীয় প্রভাবশালী ও বখাটেরা তার বসতি ভাঙা কুটিরের জমিজমা নিয়ে ঝামেলা করে চলেছে এবং হুমকী ধামকি ও দিচ্ছে। এ সময়, ওসি প্রতিবেশীদের ডেকে এনে শাষিয়ে দেন এবং যেকোনো সমস্যার ব্যাপারে সরাসরি তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান”।
এ ব্যপারে ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির সভাপতি শেখ সাজ্জাত হোসেন বলেন, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী হায়েনারা চারুবালার স্বামী সন্তান মেরে ফেলে, তাকে ধর্ষন করে এবং বাড়ীঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার পর ওই দুর্গম চরাঞ্চলে বীরঙ্গনা চারুবালা চীর অসহায় হয়ে ৫০টি বছর কাটিয়ে দিয়েছে। ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষন কমিটি তাকে খুজে বের করে সামাজিক ও রাষ্ট্রিয় মর্যাদা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, সম্প্রতি স্থানীয় একটি মহল অসুস্থ্য বীরঙ্গনাকে হুমকী দিচ্ছিল। বিষয়টি ফরিদপুর পুলিশ সুপার মহোদয়কে অবগত করলে তিনি থানার ওসির মাধ্যমে উক্ত বীরঙ্গনার দেখাশুনা করে চলেছেন”।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২০এপ্রিল/জই