নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা শহরের ভাসমান, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মাস্ক ও ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
স্থানঃ নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (সিটি ক্যাম্পাস)
তারিখঃ ২১/০৪/২০২১ ইং
সময়ঃ বিকাল ৫:০০ ঘটিকা

উক্ত কর্মসূচিতে নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ঢাকায় অবস্থানরত সকল নেতা-কর্মীদের অংশগ্রহণের জন্য যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
নির্দেশক্রমে,
সভাপতি/সাধারণ সম্পাদক
নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই