বৃহস্পতিবার থেকে এথেন্সে শপিংয়ের সময় বাড়ানো হবে বলে জানিয়েছেন গ্রিক সরকার
বৃহস্পতিবার থেকে এথেন্সে শপিংয়ের সময় বাড়ানো হবে।
ইস্টার ( পাসকা) ছুটির সময়ের আগে খুচরা দোকানগুলির জন্য বর্ধিত সময় বৃহস্পতিবার থেকে শুরু হবে, এবং রবিবারও দোকানগুলি খোলার অনুমতি দেওয়া হবে, এএমএনএ ( এথেন্স-মেকাডোনিয়া নিউজ এজেন্সি ) জানিয়েছে।

আতিকার দোকানগুলির জন্য, এথেন্স চেম্বার অফ কমার্স প্রস্তাব করেছে যে এই বৃহস্পতিবার ও শুক্রবারের পাশাপাশি দোকান সোমবার, পবিত্র মঙ্গলবার, পবিত্র বুধবার এবং পবিত্র বৃহস্পতিবার সকাল ৯:০০ থেকে ৮:৩০ পর্যন্ত খোলা রাখা উচিত।
বৃহস্পতিবার গ্রিসের রাজধানীর প্রাণকেন্দ্র সিনদাগমার প্রধান বাণিজ্যিক সড়ক “এরমু” বিশ্বের অন্যতম উচ্চ মানের বাণিজ্যিক সড়ক টি ও একই নিয়মে খোলা থাকবে বলে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে।
গুড ফ্রাইডে, দোকানগুলি বিকেল ১ টা থেকে সন্ধ্যা ৭:00 এর মধ্যে এবং পবিত্র শনিবার সকাল ৯:০০ টা থেকে বিকাল ৩:০০ অবধি খোলা থাকবে।
২৫ এপ্রিল রবিবার, প্রস্তাব করা হয়েছে যে দোকানগুলি ১১:০০ টা থেকে ৬:০০ এর মধ্যে খোলা থাকবে। শনিবার, ২৪ এপ্রিল, সকাল ৯:০০ টা থেকে ৬:০০ পর্যন্ত খোলা থাকবে।
উল্লেখ্য যে, দোকানগুলি ইস্টার রবিবার ২ মে, ইস্টার সোমবার ৩ মে, এবং মঙ্গলবার ৪ মে বন্ধ থাকবে।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই