• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পবিত্র রমজানে সারাদেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন আনাস মাদানী

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক হাফিজা লাকি
আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

পবিত্র রমজানে সারাদেশে আলেম, শিক্ষক ও মাদ্রাসা ছাত্রদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ এর আমির, আল্লামা আহম’দ শফীর পুত্র মা’ওলানা আনাস মাদানী। তিনি বলেন, ‘গ্রে’প্তা’রকৃতদের মধ্যে বিচারের নামে নিরপরাধ কাউকে যেন অযথা হ’য়’রানির শিকার না হতে হয় এ বিষয়ে সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক, এটা আমাদেরও দাবি।’

সোমবার (১৯ এপ্রিল) রাতে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের দফতর সম্পাদক মোহাম্ম’দ সালমান স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।

মাদানী বলেন, ‘আব্বাজান শাইখুল ই’স’লা’ম আল্লামা শাহ আহম’দ শফী (রহ.) ছিলেন এদেশের কওমি মাদ্রাসা জন্য আল্লাহর বিশেষ রহমত স্বরূপ। তিনি সবসময় ই’স’লা’ম ও মু’সলমানের কল্যাণের কথা ভেবেছেন। সকল দল ও মতের মানুষের সঙ্গে সম্মানজনক স’ম্প’র্ক বজায় রেখে চলছেন।’

ইসলামি শিক্ষা তাহজিব ও তমদ্দুনকে সবর্স্তরের জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এদেশের কওমি মাদ্রাসাগুলোর যে বৃহৎ অবদান রয়েছে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সঠিকভাবে উপস্থাপন করায় তার অবদান অনস্বীকার্য। একই সঙ্গে মা’ওলানা মাদানী সরকারের প্রতি দাবি জানিয়েছেন, লকডাউনের মধ্যেও কওমি মাদ্রাসার শিক্ষাপদ্ধতির প্রতি সুবিচার করে বিশেষ ব্যবস্থাপনায় হলেও মাদরাসাগুলোকে অ’তি দ্রুত খুলে দেওয়া হোক। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মান্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কীভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায় সে বিষয়ে উলামায়ে কেরামের সঙ্গে সমন্বয় করে যথাযথ ব্যবস্থা গ্রহন করার করার আহ্বান জানিয়েছেন তিনি।
আনাস মাদানীর আজকের বক্তব্যকে বিশেষজ্ঞ মহল সরকারের সাথে তাদের যে যোগসাজশ রয়েছে সেটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আজকের বক্তব্য হিসেবে ব্যাখ্যা করেছেন অনেকে

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ