• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি

আব্দুল কাইয়ুম বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেস্ক
আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি
করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো আছে। তার শরীরে জ্বর নেই। রুচি ঠিকঠাক আছে। শ্বাস-প্রশ্বাসের স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে খালেদা জিয়ার শারীরিক বিষয়ে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি আরও জানান, ১৪তম দিন পার হলে আবারও বিএনপির চেয়ারপারসনের পরীক্ষা নিরীক্ষা করা হবে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সবাইকে স্বাস্থবিধি মেনে চলারও আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৯ এপ্রিল খালেদা জিয়া মানসিকভাবে শক্ত আছেন উল্লেখ করে তার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী বলেন, আম’রা তাকে শ্বা’স-প্রশ্বা’স ব্যায়ামের পরাম’র্শ দিয়েছি। তার ব্লাড সুগারসহ অন্যান্য যেসব প্যারামিটার রয়েছে সেগুলো ঠিক আছে। খালেদা জিয়ার কাশি নেই, গলা ব্যথা নেই।’

গত ১০ এপ্রিল করোনা পরীক্ষা করান বিএনপি চেয়ারপারসন। পরদিন পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরও আটজনের দেহে করোনা ভাই’রাস শনাক্ত হয়।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ