• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

ঢাকা থেকে নিজস্ব প্রতিবেদক হাফিজা লাকি
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ পরিবার প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পাবে বিকাশে

শেখ হাসিনার মেয়াদকালে দেশে উন্নয়ন হয়েছে তা সবারই জানা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি নতুন পরিচয় দিয়েছেন, যাকে বলে আইডেন্টিটি।
চলমান লকডাউনের মধ্যে এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে বিকাশ। জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গত বছরের মতো এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

এবারও জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সঙ্গে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হচ্ছে।

তবে বিশেষজ্ঞ মহলের মতে এই বিকাশকে কোনভাবে দুর্নীতির মধ্যে জড়িত করে যাতে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ গুলো এই আর্থিক সহযোগিতা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ