• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সহ আটক ২

মোঃ জীবন হাওলাদার,সাভার প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সহ আটক ২
সাভারে চাঁদাবাজির অভিযোগে সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম দেওয়ান (২২)ও তার অন্যতম সহযোগী সাভার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকালে নামা গেন্ডা থেকে মাসুম দেওয়ান কে আটক করে থানায় আনলে পুলিশের গাড়ি লক্ষ্য করে আসা একই অভিযোগে অভিযুক্ত সাভার ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহেল রানাকে থানায় দেখতে পেয়ে তাকেও আটক করা হয়। মুরগি ব্যবসায়ী ওমর ফারুকের অভিযোগের ভিত্তিতে আটক হয় তারা।

অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের মুরগি ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা থেকে এনে সাভারের বাজার বাসস্ট্যান্ডসহ আসে পাশের বাজার গুলোতে পাইকারি ও খুচরা বিক্রি করেন। মুরগী নিজেদের লোক দিয়েই আনলোড করেন এই ব্যবসায়ীরা। কিন্তু ইজারাদার মাসুম ও তার সহযোগীরা আনলোড বাবদ মুরগী প্রতি ১ টাকা করে চাঁদা দাবি করেন। যার ফলে প্রতিদিন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা চাঁদা দিতে হয় তাদের। ব্যবসায়ীরা এই বিশাল অংকের চাঁদা দিতে অস্বীকার করলে তাদের উপর ১৬ এপ্রিল মারধর করে ইজারাদার মাসুমের সহযোগিরা।
সর্বশেষ ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় এঘটনায় সাভার মডেল থানায় যে অভিযোগ দায়ের করে ওমর ফারুক সহ বৃহত্তর মুরগী ব্যবসায়ী সমিতির নেতারা তা অসত্য ছিল তবে এটা নিয়ে ঝামেলা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সাভার পৌরসভার সদ্য ইজারাকৃত কুলিভিটের ইজারাদার মাসুম দেওয়ান। তারা সাভার পৌরসভা কর্তৃক টেন্ডারের মাধ্যমে ইজারা পেয়েছে এমন কাগজ দেখিয়ে অভিযোগ অসত্য প্রমাণিত করার চেষ্টা করে।
উল্লেখ্য,পূর্বের টেন্ডারে নির্দিষ্ট উল্লেখ না থাকলেও প্রত্যেক গাড়ি থেকে ৩৫০ টাকা করে নেওয়া হতো। মাসুম দেওয়ান দায়িত্বের পর প্রত্যেক গাড়ির মুরগি থেকে মুরগির মাথা পিছু ১ টাকা করে নির্ধারণ করে তারা। একটি গাড়িতে প্রায় ১১ শ থেকে ১২ শ মুরগি লোড হয়। আজকের পর আবার পূর্বের ন্যায় ৩৫০ টাকা করে নেওয়া হবে মর্মে সমঝোতা হয়। পরে দুই পক্ষের এমন সমঝোতায় মুচলেকা নিয়ে তাদের দুইজনকে ছেড়ে দেয় পুলিশ।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ