• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

করোনায় আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.ফজলুল হকের মৃত্যুবরণ

স্বপন ভূঁইয়া বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা.ফজলুল হকের মৃত্যুবরণ
বাংলাদেশে গত দুই মাস যাবত প্রায় প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যুবরণের খবর প্রকাশিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইসলামিয়া আই এন্ড লেজার সেন্টারের পরিচালক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. মো. ফজলুল হক (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি পরিবার- পরিজন, সহকর্মী, বন্ধু, শিক্ষার্থীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন
বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম ও চিকিৎসকদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জানিয়েছেন যে, করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চক্ষু বিভাগের অধ্যাপক ডা. মো. ফজলুল হক বৃহস্পতিবার ২২ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ডা.ফজলুল হকের মৃত্যুবরণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী। তাছাড়াও মৃত্যুর
বিষয়টি আরও নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান ও গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিকেল অফিসার ডা. হাবিব।
জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই অধ্যাপক নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই আজ তিনি মারা গেলেন।
অধ্যাপক ডা.ফজলুল হক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের চক্ষু বিভাগে যোগদান করেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ছিলেন।
ডা. ফজলুল হকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা ফজলুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬৫ জন চিকিৎসক মারা গেছেন।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৩এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ