রাজিয়া বেগম এর মৃত্যুতে গণসংহতি আন্দোলনের শোক প্রকাশ
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ এর মা রাজিয়া বেগম আজ ২৪ এপ্রিল বেলা সাড়ে ৩ টায় রাজধানী ঢাকার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
আজ বাদ মাগরিব উত্তরার বাসার সামনে তাঁর জানাজা শেষে বরগুনায় নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফনের উদ্দেশ্য রওনা হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল এক শোক বার্তায় বলেন, আমাদের সহযোদ্ধা ফিরোজ আহমেদের মায়ের মৃত্যুতে আমরা চরমভাবে শোকাহত। মৃত্যু অবধারিত হলে তা মেনে নেয়া স্বজনদের জন্য সত্যিই কষ্টের। ফিরোজ আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছি।
বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই