• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বর্তমান সরকার শহীদ নুর হোসেনের রক্ত ও আত্মত্যাগের সঙ্গে বেইমানী করেছেঃজোনায়েদ সাকি

নাজিম উদ্দীন ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

বর্তমান সরকার নূর হোসেনের রক্তের ও আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে শাসন জারি রেখেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
শহীদ নুর হোসেন সহ যে যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন উনাদের সকলের সাথে বর্তমান সরকার বেঈমানী করে শাসন ব্যবস্থা চলমান রেখেছেন। এটি গণতন্ত্রের জন্য মারাত্মক খারাপ একটি অনুকরণ সৃষ্টি করে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, নব্বই সালের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের যে মূল চেতনা, তা নূর হোসেনের মাধ্যমে প্রতীকায়িত হয়েছিল। নূর হোসেনের বুকে এবং পিঠে ‘স্বৈরাচার মুক্তি পাক’ লেখার মাধ্যমে তা প্রকাশিত হয়েছিল।

বর্তমান সরকার নূর হোসেনের রক্তের সঙ্গে, আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করে তার শাসন ব্যবস্থা জারি রেখেছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করে তারা নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে।

তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। দেশে ন্যূনতম একটি গণতান্ত্রিক জায়গা নেই।

চরম ফ্যাসিবাদী স্বৈরাচারী শাসন চলছে। চুরি, দুর্নীতি, লুটপাট, গুম, খুন চলছে, অন্যদিকে জান, জমিন, জবান মানুষের সব ধরনের অধিকার আজ ক্ষুণ্ন। তবে জনগণ নূর হোসেনের আত্মত্যাগ স্মরণ রাখবে এবং নতুন করে আবারও সংগ্রাম গড়ে তুলবে। জনগণের সংগ্রামের মধ্য দিয়ে আবারও নূর হোসেন জীবন্ত হয়ে উঠবেন।
মুখে শুধু গণতন্ত্রের কথা বলে মুখে বুলি আউড়ানো ঠিক নই বলে উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন।
বিডিনিউজ ইউরোপ/১১ নভেম্বর /বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ