• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুইজারল্যান্ডে ভারতীয় ডাবল মিউট্যান্ট ভাইরাস B.1.617. সনাক্ত

অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ
আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

সুইজারল্যান্ডে ভারতীয় ডাবল মিউট্যান্ট ভাইরাস B.1.617. সনাক্ত
সুইজারল্যান্ড থেকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছেন,ভারতের করোনার দ্বিতীয় তরঙ্গের বিপজ্জনক ডাবল মিউট্যান্ট ভাইরাস B.1.617. আজ সুইজারল্যান্ডে সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সুইজারল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে এএফপি জানিয়েছেন যে,বর্তমানে ভারতে ভয়ঙ্কর আকার ধারনকারী করোনা ভাইরাসের পরিবর্তিত ডাবল জিন সম্বলিত মিউটেশন ভাইরাস B.1.617.এর প্রথম আক্রান্ত রোগী সুইজারল্যান্ডে সনাক্ত হয়েছে বলে শনিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছেন। ভারতে এই ভাইরাসে বর্তমানে দৈনিক সংক্রমণ ৩ লাখের উপরে এবং দৈনিক মৃত্যুর আড়াই হাজারের উপরে। বেশ কয়েকদিন যাবৎ অস্ট্রিয়া সহ ইউরোপের সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা ভারতের এই নতুন ডাবল মিউট্যান্ট ভাইরাসের ইউরোপে আগমনের সতর্ক দিয়েছেন। ফলে ইউরোপের মধ্যে সুইজারল্যান্ডই প্রথম ইউরোপীয় দেশ যেখানে ভারতের এই অতি দ্রুত সংক্রমণশীল এই ডাবল মিউট্যান্ট ভাইরাস সনাক্ত হল।
শনিবার সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অফ পাবলিক হেলথ (বিএজি) একটি টুইট বার্তায় জানিয়েছে, “কোভিড -১৯ এর ভারতীয় বৈকল্পিকের প্রথম ঘটনাটি সুইজারল্যান্ডে আবিষ্কার করা হয়েছে।” ভাইরাস বহনকারী একজন ট্রানজিট যাত্রী যিনি সুইজারল্যান্ডের বিমানবন্দরে সনাক্ত হয়েছেন।


সুইস স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ড্যানিয়েল দাওওয়ালদার এএফপিকে একটি ই-মেইলেই সংক্রমণ সনাক্তের খবরটি নিশ্চিত করেছেন। সলোথার্নের উত্তর ক্যান্টনে ট্রানজিট যাত্রীদের একটি দল “একটি ইউরোপীয় দেশ থেকে এসেছিলেন”। সুইস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্যারিস থেকে আগত ২০ জন ভারতীয় নার্সিং শিক্ষার্থীর একটি দল দেশে বৈকল্পিকের জন্য ইতিবাচক পরীক্ষা করেছে। ইতোমধ্যে ভারতের এই পরিবর্তিত ভাইরাসটি সমগ্র ভারতে বিশেষ করে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ রাজ্যে ব্যাপক তান্ডব চালাচ্ছে।
বর্তমান ভারতে করোনা ভাইরাসের এই মিউট্যান্ট ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় অনেক দেশ ভারতের সাথে বিমান চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছে। ভারতের কয়েকটি রাজ্যে বিশেষ করে রাজধানী দিল্লিতে তীব্র অক্সিজেন সঙ্কট চলছে।
সুইজারল্যান্ডের মুখপাত্র এএফপিকে আরও জানিয়েছেন, ভারতকে সুইজারল্যান্ডের উচ্চ ঝুঁকির দেশগুলির লাল তালিকায় যুক্ত করবে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে। সুইজারল্যান্ডের লাল তালিকায় রাখা দেশগুলি থেকে আগত লোকদের ১০ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়।
তবে দাউয়ালদার আরও উল্লেখ করেছেন যে,সুইস কর্তৃপক্ষ ইতিমধ্যেই ভারতীয় অভিবাসীদের জন্য রাজ্য সচিবালয়ের পৃথক একটি তালিকা তৈরি করেছে, যার অর্থ এই যে, বেশিরভাগ ক্ষেত্রে ভারতে অবস্থানের পরে কেবল সুইস নাগরিক এবং বাসিন্দাদের সুইজারল্যান্ডে প্রবেশের অনুমতি দেওয়ার আইন করা হয়েছে।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ