• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন ও পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধন ও পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ।

ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। এই পুষ্টি সপ্তাহে ১৫০টি পরিবারের মধ্যে পুষ্টিকর খাবার হিসাবে চাল, আলু, তেল,ডাল পিয়াজ, লবন ও ছোলাবুট সহ ৬টি আইটেমে ১১ কেজি এবং আধা লিটার সোয়াবিন তেল সহ প্যাকেট করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্ভোধন ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী স্বাগত বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. হাফিজুর রহমান ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, খাবার খেলেই হবে না খাবারের তালিকায় প্রতিদিন পুষ্টিগুন সমৃদ্ধ খাবার খেতে হবে এবং এজন্য পরিবারকে সচেতন থাকতে হবে।
ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানে পুষ্টিকর খাবার বিতরণ করছেন জেলা প্রশাসক মো: জোহর আলী ও অতিথিরা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ