• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান

সাব্বির আলম বাবু,ভোলা প্রতিনিধিঃ
আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

জেলা প্রশাসনের উদ্যোগে ভোলায় ১ হাজার কর্মহীনদের মাঝে মানবিক সহায়তা প্রদান
করোনা মহামারীর কারণে দেশব্যাপী লকডাউন চলকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও সু¯’ মানুষের মাঝে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মহীন এক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়। ভোলা গজনবী স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশার লোকজনের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়।
খাদ্য উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, ভোলা জেলা সিভিল সার্জেন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান, ভোলা সদর উপজেলার সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন প্রমুখ।
খাদ্য উপহার বিতরণ অনুষ্ঠানে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল,সাবান-১ টি, মাস্ক-২ টি করে ১ হাজার জন শ্রমজীবী নারী-পুরুষের হাতে এসব খাদ্য উপহার সামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয়। ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, চলমান লকডাউনের কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রথম দফায় ১ হাজার পরিবারকে এ সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক,লঞ্চ শ্রমিক, বেদে সম্প্রদায়, মুচি সম্প্রদায়, হরিজন সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, সেলুন, গৃহহীন পরিবার প্রমুখ। আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
করোনা কালে এই ধরনের সহায়তা পেয়ে পেয়ে খুশি অসহায় পরিবার গুলো। তবে তাদের দাবী সহায়তরা পরিমান আরো বাড়ানো উচিত বলে মত প্রকাশ করেন তারা।

বিডিনিউজইউরোপটোয়েন্টিফোরডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ